ছবি: সংগৃহীত
জাতীয়
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র

পরীক্ষামূলক উৎপাদন শুরু কাল 

জেলা প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে আগামীকাল শনিবার থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

আরও পড়ুন: আজ এসএসসির ফল প্রকাশ

ইতিমধ্যে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট চালু করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কোলপাওয়ার জেনারেশন কর্তৃপক্ষ। এ ইউনিটের উৎপাদন ক্ষমতা রয়েছে ৬০০ মেগাওয়াট।

শনিবার (২৯ জুলাই) দিনের যে কোনো সময় বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে।

আরও পড়ুন: তারা ভোটের অধিকার হরণ করতে চায়

বিষয়টি নিশ্চিত করে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের ২ টি ইউনিটের মধ্যে প্রথমটি কাল পরীক্ষামূলকভাবে চালু হবে।

চলতি বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনিটটি নিয়মিত উৎপাদন প্রক্রিয়ার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: নৌকাডুবিতে ৩ বরযাত্রী নিহত

প্ল্যান্টের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট। ইতিমধ্যে আগামী বছরের মার্চ বা এপ্রিল মাসে কেন্দ্রটি পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, ২০১৪ সালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নে ১৬০৮ একর জমির ওপর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য বাংলাদেশ সরকার এবং জাইকার মধ্যে একটি ঋণ চুক্তি সই হয়।

আরও পড়ুন: নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মী...

প্রসঙ্গত, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রটি জাপান ও বাংলাদেশ সরকারের সহায়তার প্রায় ৫১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা