জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণ করলেন ইইউ’র বিশেষ প্রতিনিধি

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

আরও পড়ুন : আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০ টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। পরে তাঁর নেতৃত্বে ইইউ প্রতিনিধি দলটির গাড়ি বহর উখিয়ার কুতুপালং ৪নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায়।

প্রতিনিধিদলটি ওই ক্যাম্পে ইউএনএইচসিআর- পরিচালিত রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম, ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করে।

আরও পড়ুন : ফিলিপাইনে টাইফুনের আঘাত, নিহত ৬

ইমোন গিলমোর সহ ইইউ এর প্রতিনিধিরা ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময়ে অংশ নেওয়া রোহিঙ্গা যুবক মোহাম্মদ আমিন বলেন, ইইউ প্রতিনিধি আমাদের কথা শুনেছেন, আমরা বলেছি যেকোন মুহুর্তে আমরা নিজ দেশে ফিরতে প্রস্তুত আছি। আমাদের অধিকার সহ স্বদেশে প্রত্যাবাসনে বিশ্ববাসীকে সহায়তা করতে হবে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

রোহিঙ্গারা জানান, “গিলমোর আমাদের আশ্বস্ত করেছেন প্রত্যাবাসন সহ রোহিঙ্গাদের মানবিক প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন সব সময় পাশে আছে।”

সবশেষে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শনের পর দুপুরে কক্সবাজার শহরের উদ্দেশ্যে রওনা দেয় ইইউর এই প্রতিনিধি দল।

আরও পড়ুন : দুর্নীতি মামলার রায় ২ আগস্ট

ইমন গিলমোরের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অংশ নেওয়ার কথা রয়েছে এবং রাতে অনুষ্ঠিত হবে কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সমুহের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা