সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফিলিপাইনে টাইফুনের আঘাত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে শক্তিশালি টাইফুন ডোকসুরির আঘাতে ৬ জনের প্রাণহানি ঘটেছে। টাইফুনের প্রভাবে তুমুল বর্ষণ ও তীব্র বাতাসের কারণে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া আন্তর্জাতিক রুটের বিমানের বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরও পড়ুন : শর্ত সাপেক্ষে অনুমতি দেয়া হবে

সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ফিলিপাইনে টাইফুন ডোকসুরির আঘাতে ৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। দেশটিতে আঘাত হানা ডোকসুরি তাইওয়ানের দক্ষিণাঞ্চলের দিকে ছুটছে। ইতোমধ্যে সেখানেও এই টাইফুনের প্রভাব শুরু হয়েছে।

তাইওয়ানের আবহাওয়া ব্যুরো টাইফুন ডোকসুরিকে দ্বিতীয় মাত্রার শক্তিশালী টাইফুন হিসেবে সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার সকালের দিকে টাইফুন ডোকসুরি দক্ষিণাঞ্চলের তাইওয়ান প্রণালীতে পৌঁছেছে। সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯১ কিলোমিটার।

আরও পড়ুন : ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার!

বুধবার ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হানার পর কিছুটা শক্তি হারিয়েছে ডোকসুরি। তবে দেশটির বিভিন্ন নদীর তীর উপচে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে কয়েক ডজন ভূমিধসের ঘটনাও ঘটেছে ফিলিপাইনে।

চীন-শাসিত এই ভূখণ্ডের বিমানের অভ্যন্তরীণ সব ফ্লাইট স্থগিত ও কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের মধ্যে রেল পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কাল

সতর্কতা হিসেবে ইতোমধ্যে ৪ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে তাইওয়ান। এই বাসিন্দাদের বেশিরভাগই তাইওয়ানের দক্ষিণাঞ্চলের পাহাড় ও পূর্ব তাইওয়ানের। কিছু এলাকায় প্রায় শূন্য দশমিক ৭ মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এক মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে তাইওয়ানের আবহাওয়া ব্যুরো।

শুক্রবার সকালের দিকে চীনের দক্ষিণাঞ্চলে এই টাইফুন আঘাত হানতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। বুধবার চীনের জাতীয় আবহাওয়াবিষয়ক কেন্দ্র দেশটিতে টাইফুন ডোকসুরির সতর্কতা সংকেত কমলা থেকে লালে উন্নীত করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা