ছবি: সংগৃহীত
জাতীয়

তারা ভোটের অধিকার হরণ করতে চায়

নিজস্ব প্রতিবেদক: বিএনপি আবার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করতে চায় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা লুটপাট করতে চায়। দেশের মানুষকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

আরও পড়ুন: ঢাকায় আ.লীগ-বিএনপির সমাবেশ আজ

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে গণভবনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বারবার তারা (বিএনপি) ষড়যন্ত্র করে যাচ্ছে। এ দেশের মানুষের ভোটের অধিকার হরণের মধ্যে দিয়ে যাদের জন্ম। তারা জনগণের ভোটের অধিকার আবার হরণ করতে চায়। তারা লুটপাট করতে চায়।

আরও পড়ুন: আ’লীগ না থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে

তিনি বলেন, দেশের মানুষকে আবার অন্ধকারে ঠেলে দিতে চায়। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

২০০৮ এর নির্বাচনে বিএনপির ভরাডুবি কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি বলেন, ২০০৮ সালে বিএনপি মাত্র ২৯ টি সিট পেয়েছিল। এটা সবাইকে মনে রাখতে হবে। অত্যাচার-নির্যাতন, দুর্নীতি, জঙ্গিবাদ, হাওয়া ভবন সৃষ্টি করে পয়সা খাওয়া- এ সমস্ত কারণে বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছিল।

আরও পড়ুন: আ’লীগের সমাবেশে জনতার ঢল নামবে

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যারা ভোট চুরি করা ছাড়া কোনো দিন জিততে পারে না। আজকে তাদের মুখে ভোটের কথা শুনতে হয়।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র হরণ করে মার্শাল ল’ এর মধ্যে দিয়ে যাদের ক্ষমতা দখল, খুনের মধ্যে দিয়ে, হত্যার মধ্যে দিয়ে যাদের ক্ষমতা দখল, তাদের কাছে আজকে মানবাধিকারের কথা শুনতে হয়। তাদের কাছে আবার নির্বাচনের কথা শুনতে হয়।

আরও পড়ুন: মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসি কার্যকর

তিনি বলেন, বিএনপির অত্যাচারের প্রতিশোধ না নিয়ে আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে। যখনই তারা সুযোগ পেয়েছে, আমাদের অত্যাচার-নির্যাতন করেছে। আওয়ামী লীগ কিন্তু কখনো প্রতিশোধ নিতে যায়নি।

শেখ হাসিনা বলেন, আমরা আমাদের সব শক্তি, মেধা সবকিছু আমরা ব্যয় করেছি দেশের মানুষের কল্যাণে, তাদের উন্নয়নে।

আরও পড়ুন: নয়াপল্টনে কঠোর নজরদারি

বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এখন বদলে যাওয়া দেশ। এটা সারা বিশ্ববাসীই কিন্তু স্বীকার করে, তবে চোখে দেখে না। ঐ লুটেরা, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, বিএনপিসহ এরা চোখে দেখে না। সাধারণ মানুষ সবসময় আমাদের পক্ষে আছে।

সরকারপ্রধান আরও বলেন, আওয়ামী লীগ সরকার আছে বলে, বাংলাদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলেই আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। প্রতিটি ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন করতে পেরেছি।

আরও পড়ুন: নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

জনগণের কাছে সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, স্বেচ্ছাসেবক লীগ শুধু সংগঠনই করলে হবে না। যে উন্নয়নটা আমরা করে দিয়েছি, এটা মানুষের কাছে তুলে ধরতে হবে। মানুষের কাছে যেতে হবে। রাজনীতি যদি আদর্শের ওপর ভিত্তি করে হয়, জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে হয় সেখানেই সার্থকতা।

এ সময় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হেসেন সাচ্চুকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের দিন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় করবেন

ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

শনিবারে ঈদুল ফিতর

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

শীর্ষ ইরানি নেতাদের হত্যা অগ্রহণযোগ্য: চীন

ইসরায়েলি বিমান হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির নিহত হওয...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ঈদে আসছে নতুন সিনেপ্লেক্স

সময়ের সঙ্গে বদলে গেছে সিনেমা দেখার অভ্যাসও। এক সময় দর্শকদের প্রধান ভরসা ছিল স...

ঈদুল ফিতরে নেতৃবৃন্দের সিডিউল

দীর্ঘ ১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী...

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা