ছবি-সংগৃহীত
রাজনীতি

আ’লীগের সমাবেশে জনতার ঢল নামবে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কর্মসূচি দেখে আওয়ামী লীগ কর্মসূচি দেয় না বলে জানিয়েছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

তিনি বলেন, আগামীকাল শুক্রবার সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, সাধারণ জনগণ এই সমাবেশে উপস্থিত হবে। আগামীকাল কত লোক হবে তার হিসাব মেলাতে পারবেন না, লোকে লোকারণ্য হবে। জনতার ঢল নামবে ঢাকাতে। আমরা বিএনপির দেখাদেখি সমাবেশ করছি না।

আরও পড়ুন : আ.লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের শান্তি সমাবেশ উপলক্ষ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ২৮ জুলাই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশের অনুমতি পেয়েছি। বিএনপি একটি দেশ ধ্বংসকারী দল। মুক্তিযুদ্ধের চেতনার দল কখনো বিএনপির দেখাদেখি কর্মসূচি দেয় না। আমরা বিএনপির দেখাদেখি সমাবেশ করছি না।

আরও পড়ুন : দক্ষিণ গেটেই আ.লীগের সমাবেশ

নিখিল বলেন, সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগের নয় বরং শান্তির পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষও সমাবেশে আসবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা