সারাদেশ

চুয়াডাঙ্গাতে করোনায় ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) থেকে বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। এ সময় নতুন করে আরও ৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। বুধবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ২১২ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ১৪ জন, আলমডাঙ্গার ২৬ জন, দামুড়হুদার ২০ জন এবং জীবননগরের ২৬ জন রয়েছেন।

বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন জীবননগর এবং একজন দামুড়হুদা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এরা নিজ বাড়িতেই আইসোলেশনে ছিলেন। বাকি দুজনের মৃত্যু হয়েছে সদর হাসপাতালের করোনা ইউনিটে। করোনা ইউনিটে মারা যাওয়া দুজনই চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বাড়ছে। অনেকেই সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার পরও পরীক্ষা করার জন্য স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করছেন না। যখন শ্বাসকষ্টে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ছে তখনই তাকে নেওয়া হচ্ছে হাসপাতালে। এতে মৃত্যু হার বাড়তে শুরু করেছে বলে মনে করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে, চার সমুদ্রবন্দরে সতর্কতা

পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত...

দেশে ফিরলেই পলাতক শেখ হাসিনার দণ্ড কার্যকর হবে: রিজভী

‘পলাতক শেখ হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফ...

গোয়েন্দার ওপর গোয়েন্দাগিরি, ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর

এগারো দলীয় বিরোধী জোটের সরকার হটানোর হুমকি আর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গুপ্...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে অচীরেই পরীক্ষামূলক সংযোগ

দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা পূরণের নতুন পথে রয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা