সারাদেশ

জেলেদের জালে মিলল ৫৭ হাজার টাকার ২ পাঙ্গাস ও কাতল

নিজস্ব প্রতিনিধি, রাজবাডী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোপাল হালদার নামে এক জেলের জালে বড় আকারের ২টি পাঙ্গাস ও কাতল মাছ ধরা পড়েছে। মাছ তিনটি মোট ৫৬ হাজার ৮শ' টাকায় বিক্রি হয়।

রোববার (২৭জুন) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তে মাছগুলো বিক্রির উদ্দেশে আনলে আড়তদার সম্রাট শাহজাহান শেখ মাছগুলো কিনে নেন।

তিনটি মাছের মধ্যে ১৬ কেজি ওজনের একটি পাঙ্গাস ও ১৬ কেজি ওজনের একটি কাতল ধরেন ফরিদপুরের মমিন খাঁর হাট এলাকার জেলে জাহিদ হালদার।

তিনি পাঙ্গাসটি ১২শ' টাকা কেজি দরে ১৯ হাজার ২০০ টাকা এবং ১৬ কেজি ওজনের কাতলটি ১৪শ' টাকা কেজি দরে ২২ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন।

এছাড়া স্থানীয় ইউছুফ মেম্বারপাড়ার জেলে মোশারফ হালদারের জালে ধরা পড়ে ১০ কেজি ওজনের অপর পাঙ্গাসটি। মাছটি তিনি ১১শ' টাকা কেজি দরে মোট ১১ হাজার টাকায় বিক্রি করেন। এ সময় মাছগুলো এক নজর দেখতে সেখানে স্থানীয়রা ভিড় করেন।

আড়তদার শাহজাহান সম্রাট জানান, মাছগুলো বিক্রির জন্য তিনি বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছ তিনটি প্রতি কেজিতে ১শ টাকা করে লাভ ধরে মোট ৫৬ হাজার ৮শ' টাকায় বিক্রি করেন। মাছগুলো ভালো দামে বিক্রি করতে পেরে তিনি এবং জেলেরা উভয়ই অনেক আনন্দিত বলে জানা গেছে।

সাননিউজ/ জেআই / Sunnews24x7

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

অস্ট্রেলিয়াকে চাপে ফেলে পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট এবং মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

‘ফিরে আসার গল্প’ এ ফিরছেন শিমু ও তটিনী

বাংলা ধারাবাহিকের জগতে ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকদের মাঝে ব্যা...

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা