সারাদেশ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার চকরিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মাটিভর্তি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে ও অপরজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

রোববার (২৭ জুন) দুপুর ২টার দিকে চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের টেমঘাট ২ নম্বর ওয়ার্ডের কালু মিয়ার ছেলে হাফেজ কুদ্দুস (৩৫) ও অপরজন নিপু দে (৫০)। তবে তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়ার পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, দরবেশকাটা থেকে বদরখালীগামী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাটিভর্তি ডাম্পারের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আহত নিপু দে নামে এক নারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

এদিকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালে আনার আগেই হাফেজ কুদ্দুসের মৃত্যু হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতিকালে মারা যান।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা