সারাদেশ

বাল্যবিবাহ বন্ধ করে লেখাপড়ার দায়িত্ব নিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটে পুলিশের তৎপরতায় ১৬ বছর বয়সী দশম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিবাহের প্রস্তুতি বন্ধ হয়েছে। সেই সঙ্গে ওই শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

রোববার (২৭ জুন) দুপুরে জয়পুরহাট থানায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার একটি স্বনামধন্য স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্রীর পরিবার অভাবী হওয়ায় পরিবার থেকে এক ছেলের সঙ্গে বিয়ের প্রস্তুতি নেয়। এমন খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীর পরিবারের সদস্যদের থানায় ডেকে আনে। ওই ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বাল্যবিবাহের প্রস্তুতি বন্ধ করে দেয়।

ওই শিক্ষার্থীর বাবা বলেন, আমার পরিবারে দুই মেয়ে ও এক ছেলেসহ মোট পাঁচজন সদস্য। কিন্তু আমি একাই কর্মক্ষম। পরিবারে অভাব থাকায় বড় মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তার বয়স কম থাকায় এ বিয়ে দেওয়া সম্ভব নয়। পুলিশ আমাদের বুঝিয়েছে। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ার আগে বিয়ে দেব না। মেয়ের পড়ালেখার জন্য কোনো অর্থসহায়তা লাগলে পুলিশ দিতে চেয়েছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা