সারাদেশ

মাস্ক বিতরণ করছেন কাদের মির্জা

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : সারাদেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে মাস্ক বিতরণ করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

রোববার (২৭ জুন) সকাল ৯টার দিকে চরহাজারী ইউনিয়নের শান্তিরহাট বাজারের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন তিনি।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ইতোমধ্যে সারাদেশে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘর থেকে বের হলেই মাস্ক পরতে হবে। সাবান দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। নিজেকে, পরিবারকে এবং সমাজকে সুস্থ রাখতে নিয়মিত মাস্ক পরার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কাদার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহসভাপতি হাসান ইমাম বাদল, জামাল উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক শঙ্কর ভৌমিক, উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক ও চরহাজারী ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা