সারাদেশ

মেয়ের মামলায় মা কারাগারে

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীতে দাগনভূঞায় কিশোরী (১৩) পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় তার মাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ জুন) দাগনভূঞা পৌরসভা এলাকার এক আত্মীয় বাড়ি থেকে কিশোরীর মাকে গ্রেফতার করে ফেনী জেলা আদালতে পাঠায় পুলিশ।

আদালতে মায়ের পক্ষের আইনজীবী জামিনের আবেদন জানালেও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান জামিন আবেদন নাকচ করে তাকে (মা) কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ওই কিশোরীর বাবা একজন সৌদি প্রবাসী। কিশোরীর মায়ের সঙ্গে তার ফুফাতো ভাই তানভীরের দীর্ঘদিন অনৈতিক সম্পর্ক চলে আসছিল। বিষয়টি ওই কিশোরী দেখে ফেলে। ঘটনা যেন প্রকাশ না পায় সে জন্য মা ও ফুফাতো ভাই তানভীর ওই কিশোরীর ওপর নানা ধরনের চাপ, হুমকি-ধমকি প্রদান করে।

গত ২৪ মে রাতে ঘুমের মধ্যে কিশোরীর নগ্নছবি ভিডিও ধারণ করেন মা ও ফুফাতো ভাই তানভীর। এ সময় কিশোরী প্রতিবাদ জানায়। মেয়ের মুখ বন্ধ রাখার জন্য ওই নগ্ন ভিডিও প্রকাশের হুমকি দেওয়া হয়। এ নিয়ে পারিবারিক অশান্তি দেওয়া দেয়।

এ ঘটনায় গত ১৯ জুন ওই কিশোরী বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মা ও ফুফাতো ভাই তানভীরের বিরুদ্ধে দাগনভূঞা থানায় একটি মামলা করেন। এর পর মা ও ফুফাতো ভাই তানভীর পালিয়ে যায়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন যুগান্তরকে জানান, পর্নোগ্রাফি আইনে কিশোরী মেয়ের করা মামলায় শুক্রবার রাতে দাগনভূঞা উপজেলায় তাদের এক আত্মীয় বাড়ি থেকে তার মাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামি তানভীর পলাতক রয়েছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা