সারাদেশ

'প্রধানমন্ত্রী প্রজন্মের জন্য কাজ করছেন '

নিজস্ব প্রতিনিধি শরীয়তপুর: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য কাজ করে চলছেন।

রোববার(২৭ জুন) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবলীগ আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, দেশের যে কোনো ক্রান্তিলগ্নে যুবলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। যুবলীগের যে ঐতিহ্য ও অবদান রয়েছে, সেটা প্রতিটি যুবলীগের নেতা-কর্মীর মনে রাখতে হবে। কারণ জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, ‘যুব সমাজ আমাদের ভবিষ্যৎ’।

নড়িয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক নাসির সরদারের সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউনুস শেখের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা সাহাবুদ্দিন আহমেদ সানি, মোতালেব হোসেন, আবুল কাশেম, সোহেল সরদার ও প্রমুখ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা