সারাদেশ

নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে গেলো ব্রিজ

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার কুয়াকাটা-মিশ্রীপাড়া সড়কের দোবাসীপাড়া খালের ওপর নির্মাণাধীন ২ কোটি টাকার ব্রিজ নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল।

রোববার (২৭ মার্চ) সকালে বিকট শব্দে হঠাৎ ব্রিজের গার্ডার দুটি ধসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, কুয়াকাটা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি বাস্তবায়নের জন্য কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সৈয়দ সোহেল অ্যান্ড দ্বীপ এন্টারপ্রাইজ। ২০ মিটার দৈর্ঘ্যে ব্রিজটি ব্যয় ধরা হয় ২ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৮৮৩ টাকা। গত ২০২০ সাল থেকে ব্রিজটি নির্মাণ কাজ চলছিল।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাঁচামাল ও অপরিকল্পিত ডিজাইনের ফলে এই ব্রিজটি ধসে পড়েছে।

কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুজ্জামান বলেন, আমি মাত্র ক-দিন হলো এখানে যোগ দিয়েছি। আমি আসলে বলতে পারব না কীভাবে এটা হলো। তবে আমরা খতিয়ে দেখছি।

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার বলেন, আজকে কুয়াকাটা পৌরসভার যে ব্রিজটি ভেঙে গেল, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমরা তদন্ত করব। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আজাদ। তদন্ত সাপেক্ষে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা