সারাদেশ

যশোরে ৪ জন নিহত

নিজস্ব প্রতিনিধি : গরু কিনতে যাওয়ার পথে ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শাহাবুদ্দিন নামের এক গরু ব্যবসায়ী।

রোববার (২৭ জুন) দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গরু ব্যবসায়ী নয়ন, নাইম ও জনি এবং প্রাইভেটকারচালক। গরু ব্যবসায়ীদের বাড়ি চট্টগ্রামের মুরাদনগর এলাকায় বলে জানা গেছে।

পুলিশ জানায়, রোববার (২৭ জুন) চট্টগ্রামের চার গরু ব্যবসায়ী যশোর থেকে প্রাইভেটকার নিয়ে গরু কেনার জন্য শার্শার সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন। দুপুরের দিকে তাদের প্রাইভেটকার যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকার চালকসহ তিনজন এবং যশোর হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়।

তিন গরু ব্যবসায়ীর প্রাথমিক পরিচয় পাওয়া গেলেও গাড়িচালকের পরিচয় এখনও জানা যায়নি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা