সারাদেশ

আন্ত:জেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার দূর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়ন থেকে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়কালে ২ আন্ত:জেলা চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩টি মটর সাইকেলও উদ্ধার করা হয়।

রোববার (২৩ মে) দিবাগত রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা এলাকায় অভিযান চালিয়ে হেলাল শেখের বাড়ি থেকে চোরাই মোটর সাইকেলসহ ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের নিয়োগীবাড়ি এলাকার হেলাল শেখের ছেলে আশরাফুল শেখ (২০) ও ফজল শেখের ছেলে হেলাল শেখ (৪০)।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) অনু কুমার ঘোষ সোমবার (২৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, মেছড়া ইউনিয়নের রূপসা বাজারে হেলাল শেখের বাড়িতে ৭/৮ জন ব্যক্তি চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় করছে এমন অভিযোগে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা চোররা পালিয়ে গেলেও তিনটি মোটর সাইকেলসহ ২ আন্ত:জেলা চোরকে গ্রেফতার করা হয়। এ সময় একটি পুরাতন কালো রংয়ের ১৫০ সিসি পালসার, একটি সবুজ কালো রংয়ের ১৩৫ সিসি ডিসকভার ও একটি পুরাতন লাল কালো রংয়ের ১২৫ সিসি ডিসকভার মোটর সাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিগণ মোটর সাইকেল চুরি করে চরাঞ্চলে নিয়ে ক্রয়-বিক্রয় করতেন এবং তারা আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা