সারাদেশ

সড়কে বসত বাড়ি নির্মাণ, দুভোর্গে এলাকাবাসী 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সরকারি সড়কের উপর বসত বাড়ি নির্মাণ করে এলাকার শত শত মানুষকে আটকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে ওই এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের ৪নং ওয়ার্ডে।

মৃত হাবিবুর রহমান ফকিরের ছেলে মো:আলমগীর হোসেন ফকির বলেন, উপজেলার নগরহাওলা গ্রামের ওই রাস্তাটি ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের অধীনস্থ । গত ২১ মে দুপুরে এই রাস্তা দিয়ে নিজ বাড়িতে আসছিলাম। তখন আমি দেখি রাস্তা কাটা । এমন কেনো জানতে চাইলে এক পর্যায়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। এ বিষয়ে প্রতিবাদ করলে আমাকে লাটি, রট ও দা দিয়ে আমাকে মেরে ফেলার জন্যএগিয়ে আসতে থাকলে আমি প্রাণের ভয়ে দৌড়ে চলে যাই।

একই গ্রামের মুলকুতুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম সোহাগ বলেন, সরকারি রাস্তার মধ্যে বাড়ি নির্মাণ করে রেখেছে আমজাদ হোসেন। পাশে বিকল্প যে রাস্তা ছিল সেটাও বন্ধ করে দিয়েছে, এই রাস্তা বন্ধের বিষয়ে প্রতিবাদ করার কারণে আমাকে প্রকাশ্যে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে আমজাদ হোসেন । এবং সে তার ফেইসবুক যোগাযোগ মাধ্যমে আমার নামে বিভিন্ন ধরনের পোষ্ট দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এবং আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তার দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আমাদের এলাকার শত শত মানুষের চলাচলের সরকারি রাস্তা বন্ধ করে দিয়েছে এবং বিকল্প রাস্তাও বন্ধ করে দিবে বলে হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করি। বর্তমানে সরকারি রাস্তাটি বন্ধ থাকায় আমিসহ এলাকার অনেক পরিবারের যাতায়াতের চরম দূরর্ভোগ পোহাতে হচ্ছে। এই বিষয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং বিষয়টি খতিয়ে দেখে এলাকার শত শত মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্ত করে দেওয়া দাবি জানাচ্ছি।

আমজাদ হোসেন বলেন, আমার বাড়ি সরকারি সড়কের উপরে পড়েছে তা আমি আগে জানতাম না, যখন জানতে পারছি, তখন আমি আমার বাড়িটি অন্য স্থানে সরিয়ে নেওয়ার জন্য সময় নিয়েছি। আমি সরকারি রাস্তা বন্ধ করিনি। আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এবং আমার পরিবারের লোকজনদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা