সারাদেশ

ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনার ঈশ্বরদীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম সেলু ( ৫৭) ও আলমগীর হোসেন (৪৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো তিনজন।

রোববার (২৩ মে) বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সালাম নাটোরের রাজাপুর পূর্ব কলস কাঁচারিপাড়ার মৃত আব্দুল গিয়াস উদ্দিনের ছেলে। তিনি অটোরিকশার যাত্রী এবং আলমগীর হোসেন উপজেলার দাশগ্রামের মোরশেদ আলীর ছেলে ও অটোরিকশার চালক।

গুরুতর আহতরা হলেন, পাবনার সদরের ভাঁড়ারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সজীব হোসেন (১৮), নাটোর বড়াইগ্রামের আব্দুল মান্নানের স্ত্রী মিনা খাতুন (৩০) ও তার মেয়ে রুমি খাতুন (১৪)।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাকটি পাবনা শহর থেকে মুলাডুলি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দাশুরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে রওয়ানা দিয়েছিল। সরাইকান্দি মোড়ে পৌঁছালে ট্রাক সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই যাত্রী আব্দুস সালামের মৃত্যু হয়। পরে চালক আলমগীরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধা ৭ টার দিকে তার মৃত্যু হয়।

আহত ৩ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয় গেছে।

ঈশ্বরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মামলা হলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা