সারাদেশ

সিরাজগঞ্জে দুই অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার পৃথক দুটি স্থান থেকে ২ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এরা হলেন, শাহজাদপুর উপজেলার চর বেলতৈল গ্রামের শামসুর রহমানের ছেলে আব্দুর রহমান (৩৫) ও এনায়েতপুর থানার খামার গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে কেয়ার টেকার মোন্নাফ জোদ্দার (৫৫)।

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, আব্দুর রহমান ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে তার ভাই শাহজাহান সংশ্লিষ্ট থানায় একটি জিডি করেন। এ জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে খুঁজতে থাকে।

রোববার সকালে চর বেলতৈল গ্রামের একটি ধানক্ষেতে তার অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পূর্ব শত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।

এদিকে এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান, গোপরেখী গ্রামের লতিফ বাদশার বাড়ির কেয়ার টেকার হিসেবে মোন্নাফ জোদ্দার দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। বুধবার বাড়ির মালিক তাকে রেখে ঢাকায় চলে যান। এরপর শনিবার সকালে ওই বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

এ সংবাদে পুলিশ ওইদিন বিকেলে ওই বাড়ির একটি কক্ষ থেকে অর্ধিগলিত লাশ উদ্ধার করে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা