সারাদেশ

সকালে ছেলের মৃত্যু রাতে মায়ের 

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর ১২ ঘণ্টা পর না ফেরার দেশে চলে গেলেন মা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজনগরের পাটানটুলা গ্রামে । নিহত সোহেল বক্স রাজনগর সদর ইউনিয়নের পাটানটুলা গ্রামের মোস্তফা বকস এর ছেলে।

রোববার (২৩ মে) সকালে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনগরের ব্যবসায়ী সোহেল বকস (৩২)। ওই দিন রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান মা দুল বাহার বকস (৬২)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মে মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হন সোহেল বকস। সে সময় পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হলে তার মা, বাবা, ভাই ও ভাইয়ের স্ত্রীর পজিটিভ আসে। তারা সকলেই তখন সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছুদিন আগে সোহেল বকস ছাড়া বাকি সকলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। ফলে তারা বাড়িতে ফিরে আসেন।

কিন্তু সিলেটে চিকিৎসাধীন সোহেল বকসের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হতে থাকে। সবশেষে তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে করোনা আক্রান্ত সোহেল রোববার সকালে মারা যান ।

পরে ১২ ঘণ্টা মধ্যেই চলে যান মা দুল বাহার। ধারণা করা হচ্ছে, করোনা পরবর্তী জটিলতার পাশাপাশি ছেলের মৃত্যুর শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা