সারাদেশ

ইটভাটার চিমনি ধসের ঘটনায় মৃত বেড়ে ৩

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার চিমনির দেয়াল ধসের ঘটনায় রাকিব হোসেন (২৮) নামে আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। রাকিব হোসেনকে রোববার (২৩ মে) রামগঞ্জ থেকে সদর হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

ওইদিন বিকেলে ঘটনাস্থলেই দুই সহোদর বেলাল হোসেন (৩২) ও ফারুক হোসেন (২০) মারা যান। তারা কমলনগর উপজেলার বাসিন্দা। উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের মদিনা ব্রিকসের চুলার দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরো ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ইটভাটার চিমনির দেয়াল ধসে পড়ে। এ সময় কর্মরত বেলাল ও ফারুকসহ ১২ জন শ্রমিক ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়েন। এতে বেলাল ও ফারুক ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থাও আশঙ্কাজনক ছিল। এর মধ্যে রাকিব নামে এক শ্রমিক সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এদিকে ঘটনার পর থেকে ভাটা মালিক আমির হোসেন ডিপজল পলাতক রয়েছেন।

রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা