সারাদেশ

করোনায় প্রাণ হারালেন এসআই নাজিম

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন (৪১) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি নান্দাইল মডেল থানায় কর্মরত ছিলেন।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এসআই নাজিম।

জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৭ মার্চ করোনা পজিটিভ হন নাজিম উদ্দিন। পরদিন তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তবে করোনার কাছে হার মেনে শুক্রবার সকালে জীবন দিলেন ময়মনসিংহ জেলা পুলিশের এ সম্মুখযোদ্ধা।

তিনি আরও বলেন, পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়ি শেরপুর জেলার নকলা থানার ছাতুগাঁও এলাকায় পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

করোনায় জীবন উৎসর্গকারী এ পুলিশ কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ সুপার আহমার উজ্জামান। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা