সারাদেশ

পাবনায় অস্ত্রসহ ২ যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা পৌর সদরের পৃথক স্থান থেকে অস্ত্র, গুলি ও যৌন উত্তেজক ওষুধসহ জেলা যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজমল শেখ (৩৬) ওরফে কসাই আজমল ও আরেক সদস্য রাজ আহম্মেদ রনি (৪২)।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ছোট শালগাড়িয়া মহল্লায় অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলি আজমল শেখকে আটক করা হয়।

পুলিশ সুপার মহিবুল আরও জানান, ওই মহল্লার একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ও কথিত ফ্রুট সিরাপ জব্দ করা হয়। বিভিন্ন কোম্পানির নাম দিয়ে এসব সিরাপ বাজারজাত করা হচ্ছিল। এ সময় রনিকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে ডিবি পুলিশের উপপরিদর্শক অসিত কুমার ও সাগর কুমার সাহা বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন বলে জানান পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রোকনুজ্জামান, ওসি (ডিবি) আব্দুল হান্নান, ডিবি পুলিশ পরিদর্শক জিন্নাত সরকার প্রমুখ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা