সারাদেশ

পানিসম্পদ প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলায় বরিশাল জেনালের হাসপাতালে এক হাজার আইভি স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ এক হাজার ট্যাবলেট বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।

একই সময় একশত পরিবারকে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, লবণ, তৈল, আলু ও পেঁয়াজ এবং একশত হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত উদ্যোগে ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন ও কর্মহীনদের ত্রাণ মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।

উপজেলা প্রশাসন আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, ‘করোনা মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মানবিক ও অর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন।

এসময় করোনা প্রতিরোধে নিজেদের স্বাস্থ্য নিজেদেরকেই সুরক্ষিত রাখার আহŸান জানিয়ে সকলকে স্বাস্থ্যবিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু প্রমুখ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা