সারাদেশ

বোয়ালমারীতে ৪ জুয়ারি আটক

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে জেলা পরিষদের সদস্য বিউটি আক্তারের স্বামী কামরুজ্জামান খানসহ জুয়া খেলার সময় ৪ জুয়ারিকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বোয়ালমারী থানায় মামলা হয়েছে এবং আসামিদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. রাজ্জাক হোসেন খান ও মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রূপাপাত ইউনিয়নের বিন্নাহুড়ি গ্রামের শাহ জালালের বাড়িতে যায়। এ সময় শাহ জালালের বাড়ির উঠানে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় রূপাপাত ইউনিয়নের বিন্নাহুড়ি গ্রামের শাহ জালাল (৩০), একই ইউনিয়নের টুংরাইল গ্রামের শহীদ শেখ (২৫), ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের আমিনুর শেখ (৩০) এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার নড়াইল গ্রামের কামরুজ্জামান খানকে আটক করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক প্যাকেট তাস এবং ১ হাজার ৭২০ টাকা জব্দ করে।

এ ঘটনায় বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. রাজ্জাক হোসেন খান বাদি হয়ে ৪ জনকে আসামি করে দুপুরে বোয়ালমারী থানায় মামলা করেছেন। আটক ৪ আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আটক ৪ আসামিকে দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা