সারাদেশ

মহানবীকে নিয়ে কটূক্তি, ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মাদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে মো. রেজাউল করিম আকন্দ নামক এক ওষুধ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

পাশাপাশি এই ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. মিরাজ হোসেন নামের এক যুবক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় রেজাউল করিম আকন্দ ছাড়াও আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরআলগী এলাকার রহিমগঞ্জ বাজারে জনতার হাতে আটক হয় রেজাউল করিম (৪৭)। আটক ওষুধ ব্যবসায়ী মো. রেজাউল করিম আকন্দ গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের মৃত. আ. জলিল আকন্দ’র ছেলে।

বর্তমানে তিনি বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের রহিমগঞ্জ এলাকায় বসবাস করেন এবং রহিমগঞ্জ বাজারে তার ‘ফ্যামিলি ওয়ার্ল্ড ফার্মেসী’ নামক একটি ওষুধের দোকান রয়েছে। পুলিশ তাকে ওই ফার্মেসি থেকেই গ্রেফতার করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান মামলার বরাত দিয়ে বলেন, ‘বুধবার সকাল ৮টার দিকে রেজাউল করিম আকন্দ তার নিজ ফেসবুক আইডি (জবুধঁষ কধৎরস) থেকে মহানবী (সাঃ) কে উদ্দেশ্যে করে অশালীন এবং মানহানিকর লেখা ও ছবি পোস্ট করেন।

পোস্টটি হুবহু তুলে ধরা হলো- “মামুনুল হক ঝর্নারকে নিয়ে রিসোর্টে যা করেছে তা অবশ্যই নবীর সুন্নত পালনের সঠিক কর্মটিই। ব্যবধান শুধু এইটুকু যে, নবী মোহাম্মদ ডাকাতি করে কিনান এবং কিনানের বংশকে হত্যা করে কিনানের যুবতী বউ সাফিয়াকে নিজের বিছানায় নিয়ে মৌজ ফুর্তি করেছিল, আর মামুনুল হক নিজেই দাঙ্গা করিয়ে নিজের দলের ১৯ জন জেহাদীকে হত্যা করিয়া বন্ধুর বউকে বিছানায় তোলে মৌজ ফুর্তি করতে রিসোর্টে ঢুকেছিল, ভেবে দেখুন ববধান কতটুকু”।

ওসি বলেন, ‘নিজের ফেসবুক আইডি থেকে মহানবীর মানহানীকর এমন পোস্ট করার পর পরই স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত রেজাউল করিম ফেজবুক আইডি থেকে ওই পোস্ট ডিলেট করেন। কিন্তু স্থানীয়রা ওই পোস্টটি মোবাইলে স্কিনশর্ট দিয়ে রাখেন এবং রাতেই রেজাউলকে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ করে মারধর করেন।

ওসি মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। রাতেই এই ঘটনায় ইউনিয়নের আলগীর চর গ্রামের মো. নুরুল হক চৌকিদারের ছেলে মো. মিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা