সারাদেশ

বান্দরবানে অর্ধকোটি টাকার কাঠ জব্দ 

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার উন্ডিপাড়া থেকে ২৬৮ পিস অবৈধ কাঠের রদ্দা জব্দ করেছে সেনাবাহিনী। যার আনুমানিক মূল্যে প্রায় অর্ধকোটি টাকা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের অভিযানে এ কাঠ জব্দ করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, আলীকদম-থানচি সড়কের ২৬ কিলোমিটার পয়েন্টের উন্ডিপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জনসহ বিভিন্ন প্রজাতির ২৬৮ পিস মূল্যবান কাঠ জব্দ করা হয়। এসব গাছের আনুমানিক পরিমাণ আড়াই হাজার ঘনফুট। যার বাজার মূল্যে প্রায় ৪২ লাখ টাকার উপরে। পরে জব্দকৃত এসব কাঠ আলীকদমের তৈন রেঞ্জ কর্মকর্তাকে হস্তান্তর করা হয়।

আলীকদম সেনা জোনের জোন জেসিও ওয়ারেন্ট অফিসার ইকরাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই পথে পাচারের জন্য রাখা কাঠ জব্দ করেছি। সেনাবাহিনীর দুইটি টিম এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত কাঠগুলো লামা বনবিভাগের তৈন রেঞ্জারকে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবানের থানচির রিজার্ভ ফরেস্ট থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে থানচি থেকে বান্দরবান সড়ক পথে গাছের পারমিট বন্ধ করে দেয় বান্দরবান বন বিভাগ। পরে চোরাই কাঠ ব্যবসায়ীরা থানচির রিজার্ভ ফরেষ্টের এসব কাঠ থানচি আলীকদম সড়কপথে আলীকদম হয়ে লামা দিয়ে পাচার করার অভিযোগ রয়েছে। রিজার্ভ ফরেস্টের গাছ রক্ষায় থানচির মত আলীকদম লামা সড়ক পথেও গাছ বন্ধ করার দাবি ওই এলাকার সাধারণ মানুষের।

সান নিউজ/এমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা