সারাদেশ

সেই বড় ভাবি সাময়িক বরখাস্ত

শরিফুল ইসলাম, নড়াইল : নড়াইল সদর হাসপাতালের হিসাব রক্ষক ও এক সময়ের বিএনপির প্রভবশালী নারীনেত্রী জাহান আরা খানম লাকি ওরফে বড় ভাবির বিরুদ্ধে দুদক নিয়মিত মামলার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ রয়েছে, বিএনপিসহ চারদলীয় জোট সরকারের সময়ে জাহান আরা খানম লাকির নির্দেশে হাসপাতালের টেন্ডার, ডাক্তারি সার্টিফিকেট, অভ্যন্তরীণ বদলিসহ সব কিছুই চলত। ডাক্তার-কর্মচারীরা ছিল তঠস্থ। সুচতুর এই বিএনপি নেত্রী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রং পরিবর্তন করে সরকারি দলীয় স্থানীয়দের ম্যানেজ করেই আছেন বহাল তবিয়তে। নড়াইলের সকলের কাছে তিনি বড় ভাবি নামেও পরিচিত।

জাহানারা খানম লাকি শহরের আলাদাতপুর এলাকার জেলা বিএনপির বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল ওরফে বড় ভায়ের স্ত্রী।

দুদক সূত্রে জানাগেছে, বিগত জুলাই ২০১৯ হতে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাত করেছেন মর্মে নড়াইল সদর থানার একটি সাধারণ ডাইরি দুদকে প্রেরণ করা হয়। মামলা নং-৬৫৩, তারিখ: ১৪ এপ্রিল ২০২১ এর তথ্য মোতাবেক নড়াইল সদর হাসপাতালের হিসাব রক্ষক জাহান আরা খানম (৫৩) এর বিরুদ্ধে দন্ড বিধি ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ১৯৪৭ সালের দর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি নিয়মিত মামলা দুদকের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেছেন। দুদক তদন্ত নং-১/২০২১।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর (নড়াইল) এর উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত মামলার বিষয়টি নিশ্চিত করেন।

নড়াইল সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আব্দুস শাকুর বলেন, পরিচালক, স্বাস্থ্য বিভাগ খুলনা, বুধবার (২৮ এপ্রিল) স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের এ চিঠিটি বৃহস্পতিবার (২৯ এপ্রিল) নড়াইল সদর হাসপাতালে এসে পৌঁছেছে।

তিনি আরও বলেন, হিসাব রক্ষক লাকির বিরুদ্ধে গত ১৫ দিন পূর্বে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদনে হিসাব রক্ষক লাকির বিরুদ্ধে ৪৮ লাখ ১৯ হাজার ৮৮২ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছেন। এর পূর্বে ৭ এপ্রিল সদর হাসপাতালের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠিত হয়। ওই কমিটির প্রতিবেদনেও টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা