সারাদেশ

বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক 

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দনপুর গ্রামে সেলিম হোসেন খোকন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিহতের নিজ পুত্র কাউছার হোসেন (২২) ঘরের ভিতরে এ ঘটনা ঘটান। নিহত সেলিম হোসেন খোকন ওই গ্রামের মৃত ফালান ড্রাইভারের পুত্র ও ৫ সন্তানের জনক।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সেলিম হোসেন খোকনকে তার দ্বিতীয় পুত্র কাউছার লোহার রড় দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে প্রতিবেশিরা এগিয়ে এলে সে পালিয়ে যায়।

নিহতের বোন মমতাজ বেগম বলেন, আমার ভাই ইতিপূর্বে গাড়ির ড্রাইভার ছিলেন। গত ৭ মাস ধরে প্যারালাইসিস হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ।

তার ছেলে কাউছার এবং স্ত্রী আসমা ঘরের ভিতর তার শয়ন কক্ষে তাকে পিটিয়ে হত্যা করে। ৬ বছরের ভাতিজি খাদিজার কাছ থেকে খবর পেয়ে আমি লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে খুনি কাউছার আমাকেও হত্যার ভয় দেখিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত কাউছার পেশায় পাত্তিমিস্ত্রি হলেও মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তাদের অভার-অনটনের সংসারে প্রতিনিয়ত ঝগড়া-ঝাটি লেগেই থাকতো।

এ ব্যাপারে শাশ্নিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা