সারাদেশ

রংপুরে ট্রাক খাদে পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক : রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মুত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১২টার দিকে মিঠাপুকুর-রংপুর মহাসড়কের মেমোরিয়াল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চাপাইনবাবগঞ্জ থেকে বেগুন ও পেঁয়াজ বোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে।

রাত ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার মেমোরিয়াল কলেজের সামনে দুর্ঘটনা কবলিত ট্রাকটি অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মুত্যু হয়। এসময় ট্রাকে থাকা প্রায় ১০ যাত্রী গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ট্রাকটিতে প্রায় ১২ জন যাত্রী ছিল। লকডাউনে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় তারা ট্রাক যোগে রংপুরে আসছিল।

দুর্ঘটনার পর পরই রাস্তার পাশে উল্টে যাওয়া ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা