সারাদেশ

কৃষকের ধান কেটে দিল যুবলীগ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ৩ জন কৃষকের প্রায় দেড় একর জমির ধান কেটে দিয়েছে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাস্তবায়ন ঘটাতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ২য় দিনের মতো তারা এই কার্যক্রম করেন।

বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্যবিধি মেনে শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের ক্বারী ফজলুল হক, আং রশিদ, অপু মিয়ার ধান কেটে বাড়িতে পৌঁছে দেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল রহমান সুমন।

যুবলীগের এমন সহমর্মিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক ক্বারী ফজলুল হক গংরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ, যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, শায়েখ আহমদ, স্থানীয় মহিলা সদস্যা রেহেনা বেগম, সাবেক ইউপি সদস্য আবু বক্কর, লাঘাটাছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন ও প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা