সারাদেশ

বান্দরবানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে পার্বত্য জনসংহতি সমিতি (মূল জেএসএস) এর আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র গুলি ও সরঞ্জাম উদ্ধার করেছে বান্দরবান সেনা জোন।

বুধবার (২৮ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদ পেয়ে বান্দরবান সেনা জোন কমান্ডারের নির্দেশে রোয়াংছড়ির উপজেলার নোয়াপতং এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায় সেনা বাহিনীর একটি ইউনিট।

এসময় সন্ত্রাসীরা সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের উপর থেকে প্রায় ৬ রাউন্ড গুলি চালায়। পরে সেনাবাহিনীও তাদের লক্ষ্য করে গুলি করলে এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সন্ত্রাসীদের ওই আস্তানা থেকে ১টি পিস্তল, একে ৪৭ এর ম্যাগজিন, একাধিক এমোনিশন বাউন্ডুলিয়ারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ, যোগাযোগ যন্ত্র, ১৩টি মোবাইল, ওয়াকিটকি, সোলার চার্জার, জনসংহতি সমিতির আদর্শ ও নীতি মূলক বই ও ডাইরি, দেশীয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, চাঁদা হিসাবে আদায় কৃত বিপুল পরিমাণ অর্থ, নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহারের নানান সরঞ্জাম ও সন্ত্রাসীদের ব্যবহৃত জলপাই রং এর একাধিক ইউনিফর্ম উদ্ধার করা হয়।

বান্দরবান সদর জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফি জানান, পাহাড়ে সন্ত্রাস দমনে সর্বদা সেনাবাহিনী তৎপর। আগামীতেও এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

উল্লেখ্য, জনসংহতি সমিতি (জেএসএস) নামে এ সংগঠনটি জন্ম লিবারেশন পার্টি (স্বাধীন জুম্মা বাহিনী) নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে পার্বত্য চট্টগ্রামকে দেশের মূল ভূখণ্ড থেকে স্বাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এমএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা