সারাদেশ

বগুড়ায় দেয়াল চাপায় কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় যে ভূমিকম্প অনুভূত হয় তাতে বগুড়ার শিবগঞ্জে দেয়াল চাপাপড়ে সিয়াম (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সিয়াম উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ী পশ্চিম পাড়া গ্রামের মো. ফরহাদ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুরাতন একটি মাটির প্রাচীরের কাছে বসে মোবাইলে গেম খেলছিল সিয়াম। হঠাৎ প্রাচীরের এক অংশ ভেঙ্গে তার মাথার উপর পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সকালে যে ভূমিকম্প অনুভূত হয় তাতে বাড়ির বাইরে সীমানা প্রাচীরে ফাটল ধরে। সিয়াম দেয়ালের পাশে মোবাইলে গেম খেলার সময় দেয়ালটি ভেঙ্গে তার মাথার উপর পড়ে। কিশোরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ২৭ সেকেন্ড স্থায়িত্ব হয় এ কম্পন।

প্রসঙ্গত, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ২৭ সেকেন্ড স্থায়িত্ব হয় এ কম্পন। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৯৭ কিলোমিটার দূরে আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ ছিল বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা