ছবি: সংগৃহীত
জাতীয়

দেয়ালচাপায় বাবার সামনেই সন্তানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর লালবাগের আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপা পড়ে জিহাদ ( ৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল পৌনে আটটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ ঢাকার নবাবগঞ্জের স্থায়ী বাসিন্দা পান সুপারি বিক্রেতা নাজির হোসেনের ছেলে।

শিশুটির বাবা নাজির হোসেন জানান, জিহাদকে নিয়ে প্রতিদিন স্কুলে রেখে আবার ছুটি শেষে নিয়ে আসা হয়। আজ সকালে প্রতিদিনের ন্যায় জিহাদকে নিয়ে স্কুলে যাওয়ার পথে আজিমপুর ৩২ নম্বর ওয়েস্টিন স্কুলের পাশে সরকারি কলোনির দেয়াল ধসে চাপা পড়ে জিহাদ গুরুতর আহত হয়।

পরে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটিকে মৃত ঘোষণার পরপরই মৃত জিহাদের বাবা কান্নায় ভেঙে পড়ে বলেন আর কখনো জিহাদকে নিয়ে স্কুলে নিয়ে যেতে পারবো না। আজ আমার সামনে আমার ছেলের মৃত্যু হলো। আমি জিহাদকে ছাড়া কিভাবে বেঁচে থাকবো।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

লালবাগে দেওয়ালচাপায় শিশুর মৃত্যু...

Posted by S.M. Sajjad Hossan Shovon on Monday, November 8, 2021

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্...

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপাল...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা