সারাদেশ

আগাম বৃষ্টিতে চায়ের বাম্পার ফলনের সম্ভাবনা 

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ রাজনগর, কুলাউড়া ও বড়লেখাসহ সারা জেলায় আগাম বৃষ্টিপাত হওয়ায় এবার চায়ের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। চায়ের মৌসুমের শুরুতে কাঙ্খিত বৃষ্টিপাত চা শিল্পের জন্য আশীর্বাদ বয়ে আনবে বলে আশাবাদী হয়ে ওঠেছেন বাগান মালিকরা।

বছরের শেষ জানুয়ারিতে চা গাছ প্রনিং (কলম কাটা) করার পর ধুসর চা গাছের ডালে নতুন কুঁড়ি উঁকি দিচ্ছে। বৃষ্টিস্নাত চা গাছগুলো ঘন সবুজ হয়ে উঠতে শুরু করেছে। গাছগুলো নতুন পাতায় ভরে উঠবে এই অপেক্ষায় দিন গুনছে চা সংশ্লিষ্টরা। চা উৎপাদন শুরু হলে গাছ থেকে কাঁচা পাতা তুললে দুই টাকা জুটবে তাদের ভাগ্যে।

বাংলাদেশ চা-বোর্ড সূত্রে জানা যায়, ২০১৮ সালে দেশের ১৬৬টি বাগানে ৮ কোটি ২১ লাখ কেজি চা উৎপাদন হয়েছে। যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদন। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ কোটি ২৩ লাখ ৯০ হাজার কেজি। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৯ লাখ কেজি চা বেশি উৎপাদন হয়। এর আগে ২০১৬ সালে ১৫০ বছরের চায়ের ইতিহাসে প্রথম সর্বোচ্চ ৮ কোটি ৫০ লাখ কেজি চা উৎপাদন হয়েছিল। তখন বছরজুড়ে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ ছিল। তবে এই উৎপাদনের ধারা ধরে রাখতে না পারায় ২০১৭ সালে চা উৎপাদন কমে দাঁড়িয়েছিল ৭ কোটি ৮৯ লাখ কেজিতে। গত তিন বছর চায়ের গড় উৎপাদন ছিল আট কোটি ২০ লাখ কেজি।

২০২০ সালে চায়ের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭৫.৯ মিলিয়ন কেজি। করোনার প্রতিকুলতার মাঝেও উৎপাদন দাঁড়ায় ৮৬.৩ মিলিয়ন কেজি। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ মিলিয়ন কেজির বেশী। তবে এই উৎপাদন ২০১৯ সালের উৎপাদন থেকে ৯.৬৮ মিলিয়ন কেজি কম।

চলতি মৌসুম ২০২১ সালের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৭.৭৮ মিলিয়ন কেজি।

চা বোর্ড সূত্রে জানা যায়, বর্তমানে দেশে ৫২ হাজার হেক্টর জমিতে চা চাষ হচ্ছে। ২০১২ সালে হয়েছিল ৫০ হাজার হেক্টর জমিতে। বিশ্বে চা উৎপাদনে বাংলাদেশ এখন নবম স্থানে অবস্থান করছে। ২০১৭ সালে ছিল দশম স্থানে। আর ২০১৫ সালে ছিল ১২তম স্থানে।

ইস্পাহানি চা কোম্পানির মালিকানাধীন জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী বলেন, আমরা প্রতি বছর শুকনো মৌসুমে চা বাগানে ইরিগেশন এর মাধ্যমে সেচ দিয়ে থাকি। এতে খরচ বেড়ে যায়, তবুও চা গাছ ঠিক রাখতে এ ব্যয় বহন করতে হয়। আগাম বৃষ্টির ফলে এ বছর চায়ের উৎপাদন আরো ভাল হবে এমন আশা প্রকাশ করেন। তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতেও তাদের বাগানগুলোতে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ড. মোহাম্মদ আলী এই আগাম বৃষ্টি চায়ের উৎপাদন বৃদ্ধিতে কাজে আসবে। ৭৭.৭৮ মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তবে, প্রয়োজনীয় বৃষ্টিপাত, অনুকূল আবহাওয়া, পোকা-মাকড়ের আক্রমণ ও খরার কবলে না পড়লে চলতি বছর লক্ষ্যমাত্রা অতিক্রম করে ৮৬ মিলিয়নের অধিক চা পাতা উৎপাদন করা সম্ভব বলে তিনি জানান।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা