সারাদেশ

‘দেশের উন্নয়নে শিক্ষার ভূমিকাই বড়’

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : কুলাউড়া উপজেলার জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজাহিদুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন, একাডেমিক সুপারভাইজার শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম খান বাচ্চু, শিক্ষক আব্দুছ ছবুর, অভিভাবক সাইফুর রহমান শাহীন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে চলছে। উন্নয়নে পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে শিক্ষাক্ষেত্র। আমরা এখন কারিগরি শিক্ষায় জোর দিলে দেশের অগ্রযাত্রায় গতি আসবে। শিক্ষিত বেকার নয়, শিক্ষিত কর্মক্ষম নাগরিক দরকার। বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা