সারাদেশ

বান্দরবানে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৭ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পরে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবান জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী।

এ সময় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরীজির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জাতীয় কমিটির সদস্য আবদুর রহিম চৌধুরী প্রমূখ।

এর আগে সকাল ৯ টায় বান্দরবান সরকারি মহিলা কলেজে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও নবনির্মিত প্রতিকৃতির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী সহ অনেকে।

সান নিউজ/এমএআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা