সারাদেশ

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরের পাশে দাঁড়ালো সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি শহরের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (৭ মার্চ ) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন রাঙামাটি সদর সেনা জোনের জোনাল ষ্টাফ অফিসার মেজর আব্দুর রাজ্জাক।

এসময় তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটি জেলার গরীব ও দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনী নিজস্ব প্রাপ্ত রেশন বাঁচিয়ে আর্তমানবতার সেবায় দুস্থ জনগণের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোন দূর্যোগপূর্ণ মূহুর্তে জনগণের পাশে ছিল। এর ধারাবাহিকতায় রাঙামাটি শহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। ভবিষ্যতেও সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে শনিবার রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে নগদ ৫হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন রাঙামাটি সেনা রিজিয়নের মেজর মীর মোস্তফা কামাল পিএসসি।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, পৌর কাউন্সিলর জামাল উদ্দিনসহ সেনা সদস্যরা।

উল্লেখ্য, শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকার খাদ্য গোডাউনের পিছনে ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা