সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটি পালনে নানারকম কর্মসূচী গ্রহণ করে জেলা প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখা।

রোববার (৭ মার্চ ) সকাল ৮টায় জেলা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী নেতৃবৃন্দ। এরপরে 'একটি তর্জণী, একটি ভাষণ, একটি স্বাধীনতা' শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে দলীয় নেতাকর্মীদের একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।

এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাস, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, সহ-সভাপতি ও গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মোখলেসুর রহমান, মহিলা যুবলীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শান্তনা হক শান্তা প্রমূখ উপস্থিত ছিলেন।

একই সময় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ ওঁরাও, সহকারী কমিশনার রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা