সারাদেশ
হাজতি উধাও

চট্টগ্রামে জেলার প্রত্যাহার, দুই কারারক্ষী বরখাস্ত

চট্টগ্রাম ব্যূরো : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলায় হাজতি উধাও হওয়ার ঘটনায় জেলার রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সাথে দুই কারারক্ষীকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিভাগীয় মামলা হয়েছে একজনের বিরুদ্ধে। গঠিত হয়েছে তদন্ত কমিটি।

রবিবার (৭ মার্চ) বিকেলে ডিআইজি প্রিজন্স (চট্টগ্রাম ও সিলেট) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাজতি উধাওয়ের ঘটনায় খুলনা বিভাগীয় ডিআইজি প্রিজন্স ছগীর মিয়াকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া কারাগারের কর্ণফুলী ভবনের ১৫ নম্বর সেলের দায়িত্বরত কারারক্ষী নাজিম উদ্দিন ও সহকারী কারারক্ষী ইউনুস মিয়া সাময়িক বরখাস্ত হয়েছেন। সহকারী প্রধান কারারক্ষী কামাল হায়দারের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায়, হাজতি ফরহাদ হোসেন রুবেল কারাগারের কর্ণফুলী ভবনের ৫ম তলার ১৫ নম্বর ওয়ার্ডের বন্দি ছিলেন। শনিবার (৬ মার্চ) ভোর ৬টায় ওয়ার্ড তালামুক্ত করার পর থেকে রুবেলের খোঁজ মিলছে না। তার খোঁজে দিনভর কারাভ্যন্তরে তল্লাশি চালানো হয়। এ ঘটনায় রুবেলকে পলাতক দেখিয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ২৩/২১। ধারা-দন্ডবিধির ২২৪।

কারা কর্তৃপক্ষ আরও জানায়, রুবেল গত ৯ ফেব্রুয়ারি সদরঘাট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানায়। তার হাজতি নম্বর ২৫৪৭/২১।

সান নিউজ/আইকে/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা