রাজনীতি

মানুষের নিরাপত্তা নেই

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তাতে আজকে মানুষের নিরাপত্তা নেই, আজকে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে জীবনযাপন করতে পারছে না, উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছে।

সোমবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের কর্মকর্তাদের নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে এত বড় ঘটনা ঘটল, সেই ঘটনা এই সরকারের গোয়েন্দা বিভাগ, অন্যান্য বিভাগ কিছুই বলতে পারলেন না। আর সরকারের মন্ত্রীরা একের পর এক অকথ্য আজবাজে মিথ্যাচার করছেন, বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আজকে এই নৈরাজ্যকর-ভয়ভীতি-শঙ্কার যে পরিস্থিতি, এই পরিস্থিতি আজকে সরকার সৃষ্টি করেছে। অত্যন্ত কৃত্রিমভাবে তারা এটা সৃষ্টি করে সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের ভীতি তৈরি করেছে। কারণ করোনায় ব্যর্থতা, মানুষের সুচিকিৎসা দিতে না পারা, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে না পারা, মানুষের জীবনযাপন ও তাদের নিরাপত্তা দিতে না পারা এবং দ্রব্যমূল্যের সীমাহীন যে ঊধর্বগতি, সেই ঊর্ধ্বগতিতে সারা দেশের মানুষ একেবারে দিশাহারা অবস্থায়। সেগুলোকে মোকাবিলা করতে না পারার কারণে আজকে কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, যাতে মানুষের দৃষ্টি ওই দিকে যায় এবং ওই দিকে গিয়ে মানুষ ওটা নিয়ে পড়ে থাকে। সরকারের এসব ব্যর্থতা যাতে মানুষ আলোচনা না করতে পারে, এটি নিয়ে যেন মানুষ দাঁড়াতে না পারে, এ পরিস্থিতি সৃষ্টি করেছেন তারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা