সারাদেশ

সম্মিলিত প্রচেষ্টায় আ. লীগ সমর্থিত প্রার্থীদের বিজয়ী হয়েছে : বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে মৌলভীবাজারের ৪ পৌরসভায় আওয়ামী লীগের বিজয় হয়েছে একথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজারের নবনির্বাচিত ৪পৌর মেয়র মন্ত্রীর বড়লেখার বাসায় সৌজন্য সাক্ষাকালে তিনি এ কথা বলেন। পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘বিগত ২০১৫ সালের পৌর নির্বাচনে মৌলভীবাজারের ৪ পৌরসভায় আমাদের বিজয় হয়েছিল।

কারণ সে সময় আমাদের জেলা, উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন। এবারও সকলে ঐক্যবদ্ধ ছিলেন তাই ৪ টি পৌরসভায় নৌকার প্রার্থীর বিজয় হয়েছে।’

সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ ও কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ৪ পৌরসভার মেয়র পরিবেশ মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা