সারাদেশ

কুমিল্লা-সিলেট  মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত অংশে সিলেট-কুমিল্লা মহাসড়কের পাশ থেকে শান্ত চৌধুরী (৩৩) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহত শান্ত চৌধুরী সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ গ্রামের মধ্যপাড়ার আব্দুর রউফ চৌধুরীর ছেলে।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে দেখে ওইখান থেকে আতিক নামের এক যুবক ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানান। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে লাশ সনাক্ত করেন। হাইওয়ে পুলিশ শান্তর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে আসেন।

নিহতের চাচাতো বোন মাহমুদা জানান, আজকে (শুক্রবার) সন্ধ্যার দিকে শান্ত হাতে লাইট নিয়ে বাসা থেকে বের হয়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। এখন জানতে পারি শান্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

তবে প্রত্যক্ষদর্শী আতিক তিয়াস বলেন, এ স্থানে প্রায়ই ছিনতাই হয়। তার ধারণা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়ে এ যুবক খুন হন।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, শান্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনোও পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আকন্ঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা