সারাদেশ

কাশ্মিরি আপেল কুলে ভাগ্য বদল

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : কাশ্মিরি আপেল কুল সুস্বাধু ও মিষ্টি। রঙ অনেকটা আপেলের মতো সবুজ ও হালকা হলুদের ওপর লাল। গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে আপেল কুল। পার্বতীপুর শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে উপজেলার মম্মতপুরের তাজনগর মণ্ডলপাড়ার কৃষক সাগর আলী মণ্ডলের বাগানে ঝুলছে এই কুল।

রওশনারা আজম এগ্রো ফার্মের মালিক সাগর আলী মণ্ডলের হাত ধরেই আধুনিক কৃষি বিস্তার লাভ করেছে এই এলাকায়। তিনি ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন। গ্রামের সাগর আলী মণ্ডল উপজেলায় প্রথমবারের মতো কাশ্মিরি আপেল কুলের চাষ করছেন। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে বেপারিরা এসে তার বাগান থেকে কুল কিনে নিয়ে যাচ্ছেন। ফলন ভালো হওয়ায় দামও পাচ্ছেন ভালো।

সরেজমিন দেখা যায়, অন্তত ৪ ফুট উচ্চতার একেকটি কুল গাছ। কুলের ভারে মাঠিতে নুয়ে পড়েছে কিছু কিছু ডাল। গাছ থেকে আপেল রঙের পাকা কুল নিয়ে দেখালেন বাগানের মালিক সাগর আলী মণ্ডল। পাশাপাশি ফার্মে তিনি কুল বাগানের সাথে বিভিন্ন ফুল, ফল, সবজির চারাও বাজারজাত করছেন।

জানতে চাইলে কৃষক সাগর আলী মণ্ডল বলেন, গত বছর নাটোর প্রকৃতি নার্সারি থেকে ৩০০টি বরই গাছের চারা কিনেন। এরপর জমিতে এক ফুট লম্বা ৩০০টি বরই গাছের চারা রোপণ করেন। তখনই গাছগুলোতে কেঁচো সার ব্যবহার করেন। বাঁশের খুঁটি দেয়া হয়েছে গাছের বড় বড় ডাল ঠিক রাখতে। নভেম্বর ও ডিসেম্বর মাসে গাছে ফুল আসে। ফল পরিপক্ব হবে জানুয়ারি মাসের শেষের দিকে।

চণ্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার খেরুয়াপাড়া গ্রামের কৃষক আহসান হাবীব আড়াই বিঘা জমিতে বল সুন্দরী আপেল কুল চাষ করেছেন। তিনি পুলিশে কর্মরত। শীতের কারণে তার কুল খুব ভালো হয়েছে। আশা করছেন তার বল সুন্দরী আপেল কুল ভালো দামে বিক্রি করতে পারবেন।

পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, কৃষক সাগর আলী মণ্ডল ও আহসান হাবীব কুল চাষে সফলতা পেয়েছেন। এখানকার উৎপাদিত কুল দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। ইতোমধ্যে আপেল কুল ও কাশ্মিরি আপেল কুলের উৎপাদন শুরু হয়েছে। কৃষি বিভাগ তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা