সারাদেশ

রিসোর্টে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গের দৃশ্য ধারণ, আটক ২

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে পর্যটন নগরী শ্রীমঙ্গলে বেড়াতে গিয়েছিলেন এক দম্পতি। রাতযাপনে উঠেছিলেন উপজেলার মৌলভীবাজার সড়কের তামিম রিসোর্ট নামের এক রেস্ট হাউসে। কিন্তু তারা জানতেন না, ওই রেস্ট হাউসে রাতা কাটানো এক সময় তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে।

সেই রেস্ট হাউসে রাত কাটানো দম্পতি এক সময় ভয়াবহ বিপদের সম্মুখীন হন। রিসোর্টের দুই কর্মচারী টিস্যু বক্সের ভেতরে গোপন ক্যামেরা লাগিয়ে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহুর্তের ছবি ধারণ করে একসময় তাদের ব্ল্যাকমেইলের চেষ্টা চালায় ওই দুই কর্মচারী। তবে শেষ রক্ষা হয়নি পুলিশ তাদের পাকড়াও করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত দুজন হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার চড়িপারা এলাকার আবুল কালামের ছেলে রেজোয়ান (২৩) ও শহরের বিরাইমপুর এলাকার মৃত শফিক মিয়ার ছেলে খালেদ মিয়া (২৭)।

শ্রীমঙ্গল থানাপুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ জুলাই কুলাউড়া থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসেন এক দম্পতি। রাত যাপনে তারা উঠেন উপজেলার মৌলভীবাজার সড়কের পাশে অবস্থিত তামিম রিসোর্ট নামের রেস্ট হাউসে। কিন্তু ওই রেস্ট হাউসের দুই কর্মচারী টিস্যু বক্সের ভেতরে গোপন ক্যামেরা স্থাপন করে দম্পতির শারীরিক মেলামেশার দৃশ্য ধারণ করে। ঘটনার কিছু দিন পর রিয়াজ উদ্দিনকে ইমু নাম্বারে একটি মোবাইল ফোন থেকে কল করে জানায়, তাদের মেলামেশার ছবি ও ভিডিও আছে এবং এ বিষয়ে ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে বলে ফোনের লাইন কেটে দেয়।

তারপর গত বছরের ২১ অক্টোবর ‘নাদিরা আক্তার রুমি’ নামে একটা ফেক আইডি থেকে ফেসবুক ম্যাসেঞ্জারে রিয়াজউদ্দিনের কাছে তাদের গোপন মেলামেশার ছবি পাঠায়। পরে ওই নাম্বার থেকে বাদির ইমু নাম্বারে কল করে হুমকি দিয়ে জানায়, এই ছবি ও ভিডিও ফেরত পেতে হলে ৫০ হাজার টাকা তাদের দিতে হবে। যদি টাকা দেওয়া না হয়, তা হলে তাদের এই ভিডিও এবং ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেবে বলে হুমকি দিতে থাকে।

বাদির কাছ থেকে টাকা না পেয়ে এক পর্যায়ে তারা ফেসবুকে তাদের বন্ধু ও আত্মীয় স্বজনের কমেন্ট ও ম্যাসেঞ্জারে তাদের নোংরা ছবি ও ভিডিও পোস্ট করতে থাকে। অবশেষে নিরুপায় হয়ে এই দম্পতি শ্রীমঙ্গল থানা পুলিশের শরণাপন্ন হন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত এ ঘটনায় জড়িত গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ। যার মধ্যে দম্পতির শারীরিক মেলামেশার বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক জানান, বুধবার রাতে তাদেরকে সিলেটের কানাইঘাট ও শ্রীমঙ্গল উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়। প্রাথমিকভাবে আসামিরা তাদের অপকর্মের কথা স্বীকার করেছে।


সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা