সারাদেশ

বাসায় ঢুকে ৯ বছরের শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামের বরডাঙ্গা নামক স্থানে এই ঘটনা ঘটে।

ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, সেদিন দুপুরে অজ্ঞাত এক ব্যক্তি বাড়িতে এসে পানি পান করতে চেয়ে বাড়ির ভেতরে ঢুকে মেয়েটিকে হত্যার ভয় দেখিয়ে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। বর্তমানে সে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় ধর্ষিতার মেয়ের পিতা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে গোমস্তাপুর থানায় মামলা করেছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনাটির সত্যতা স্বীকার করে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, ধর্ষণের খবর পেয়ে ভিকটিমের বাড়ি গিয়ে তথ্য নিয়ে সন্দেহভাজন তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ধরে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্ত করা হবে বলেও জানান ওসি।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা