সারাদেশ

রংপুরে চোরাই মালামালসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর মহানগরীতে চোরাই মালামাল উদ্ধার এবং ৯ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রংপুর মহানগরীর ধাপ এলাকার এক্সপ্রেস এগ্রো লিমিটেড আউটসোর্সিং এর অফিস থেকে বিভিন্ন ধরনের মালামাল চুরি হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া দুটি ল্যাপটপ, একটি মোবাইল নীলফামারী সৈয়দপুরে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার ও মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী সংঘবদ্ধ চোরাচালান গ্রুপের সদস্য।

অন্যদিকে রাতে রংপুর ড্রাগস এন্ড কেমিক্যাল কো-অপারেটিভ সোসাইটি (আরডিসিসিএস লি:) এর পুরাতন ভবন বিল্ডিংয়ে দরজা জানালা, মেশিনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা