সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা সীমান্তে ভারতীয় সিঙ্গানিয়া ফেব্রিকের থানকাপড়, কসমেটিক্স এবং মদকসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জব্দকৃত সকল পণ্যের মোট মূল্য ৪০,২৫,৩০০ টাকা বলে জানিয়েছে ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: পর্যটকবাহী বাস উল্টে আহত ১৭

এর আগে, বুধবার (১৮ ডিসেম্বর) সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত নিকটবর্তী কামারভিটা ও শহীদ মিনার এলাকায় ব্যাটালিয়নের (২৮ বিজিবি) নারায়নতলা, চিনাকান্দি, চারাগাঁও, বনগাঁও, লাউরগড় এবং ডুলুরা সীমান্তে বিশেষ অভিযানে এ সকল মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, বুধবার (১৮ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলার নারায়নতলা বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সদর উপজেলার সীমান্ত নিকটবর্তী কামারভিটা ও শহীদ মিনার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে ভারতীয় সিঙ্গানিয়া ফেব্রিক থানকাপড়, কসমেটিক্স এবং মদ জব্দ করা হয়। এ সময় জব্দকৃত সকল পণ্যের মোট মূল্য ৪০,২৫,৩০০ টাকা।

এছাড়াও চিনাকান্দি বিওপির অভিযানে চিনি ও সুপারি, চারাগাঁও বিওপিতে কয়লা, বনগাঁও বিওপিতে জিরা, লাউরগড় বিওপিতে গরু এবং ডুলুরা বিওপিতে কম্বল জব্দ করা হয়। এ সকল অভিযানে জব্দকৃত পণ্যের মোট মূল্য ৫,১০,১৫০ টাকা।

আরও পড়ুন: ট্রলির চাপায় নিহত পুলিশ সদস্য

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, আমাদের এই অভিযানে সর্বমোট ৪৫,৩৫,৪৫০ টাকার মালামাল জব্দ করেছি। এ সব জব্দকৃত মালামাল শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা