সংগৃহীত ছবি
সারাদেশ

চেক প্রতারণার মামলায় নলছিটির সাবেক পিআইওকে আদালতে হাজিরের নির্দেশ

ঝালকাঠি প্রতিনিধি: চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে (৪০) আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রলির চাপায় নিহত পুলিশ সদস্য

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মো. রুবেল শেখ এই নির্দেশ দেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট ইমাম হোসেন জনান, বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদি হয়ে বিজন কৃষ্ণ খরাতীকে আসামি করে বিজ্ঞ আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে বিজন কৃষ্ণ খরাতীকে আদালতে হাজির হতে সমন দিয়েছেন।

আরও পড়ুন: টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

মামলার অভিযোগে বলা হয়েছে, ঠিকাদারি কাজের সুবাদে বাদির বড় ছেলে মো. অনিকের সঙ্গে নলছিটির পিআইও বিজন কৃষ্ণ খরাতীর (মামলার আসামি) সু-সম্পর্ক গড়ে ওঠে। তিন মাসের মধ্য পরিশোধের শর্তে ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর আসামির ব্যক্তিগত প্রয়োজনে বাদির ওই ছেলের কাছ থেকে ১২ লাখ নগদ টাকা ধার নেন বিজন কৃষ্ণ খরাতী। পরর্বতীতে তিন মাসের মধ্যে টাকা পরিশোধ না করতে পারায় পাওনাদারকে স্ব-হস্তে লিখে মোট ১২ লাখ টাকার তিনটি চেক প্রদান করেন তিনি। এরপর চেক তিনটি পুবালি ব্যাংকের নলছিটি শাখায় জমা দিয়ে তা থেকে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। চেক ডিজঅনার হওয়ার পর বিজন কৃষ্ণ খরাতীকে পাওনা টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি টাকা পরিশোধ করেননি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা