সারাদেশ

পিরোজপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত  ১০

নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুর জেলা সদরের কদমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুইপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

শুক্রবার ( ১২ ফেব্রুয়ারি) রাতে কদমতলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হানিফ খান এবং একই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শিহাব শেখ এর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হানিফ খান এর সমর্থকদের ৩ জনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে শিহাব এর সমর্থকদের ৩ জনকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া হানিফ খান এর সমর্থক সাইদুল শেখ এবং শিহাব শেখ এর সমর্থক শহীদ শেখ ও আলম শেখকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হানিফ খান এর স্ত্রী নাসিমা আক্তার অভিযোগ করেন, হঠাৎ করে ধারালো অস্ত্র ও লোহার পাইপ নিয়ে শিহাব এর লোকজন তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এ সময় তার সমর্থকেরা বাধা দিলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে শিহাব এর সমর্থকেরা।

অন্যদিকে পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন অভিযোগ করেন, তার চাচা শিহাবের উপর অতর্কিতভাবে হানিফ খানের নেতৃত্বে হামলা করা হয়।

পিরোজপুর জেলা হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসতিয়াক আহম্মেদ জানান, সাইদুল শেখ, শহীদ শেখ ও আলম শেখকে গুরুতর অবস্থা হওয়ার কারনে তাদের উন্নতর চিকিৎসার কারনে খুলনা মডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান, বর্তমানে কদমতলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

সান নিউজ/কুমার শুভ রায়/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা