সারাদেশ

যুবককে গাছে বেঁধে বর্বর নির্যাতন, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : কুয়াকাটা সংলগ্ন মহিপুরে এক যুবককে অপহরণ করে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযোগ দেয়ার পর দুই দিন পার হলেও অপহৃত যুবককে উদ্ধার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত কাউকে আটক করতে ব্যর্থ পুলিশ ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হয়নি। অপহৃত রায়হান মহিপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।

অপহৃত যুবকের পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে শ্বশুরবাড়ি তালতলির উদ্দেশে বাড়ি থেকে রওয়ানা হন রায়হান। সন্ধ্যায় রায়হানের স্ত্রী তাকে ফোন করে অবস্থান জানতে চাইলে মোবাইলের অপর প্রান্ত থেকে মারধরের শব্দ শুনতে পান। কিছুক্ষণ পরে লাইন কেটে ফোন বন্ধ করে দেয়া হয়। পরে স্থানীয় শাজাহান শিকদারের মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও দেখতে পায় তার পরিবার।

ভিডিওতে দেখা যায় অপহৃত কিশোর রায়হানকে গাছের সাথে হাত বেঁধে একটি নির্জন বনের ভেতরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাচ্ছে ৪-৫ জন যুবক। লতাচাপলীর ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামের নেছার সিকদারের ছেলে ইমাম শিকদার (ইমন) নেতৃত্বে ৪/৫ জন যুবক এ নির্যাতন করছেন বলে অভিযোগ করেন তার পরিবার।

এ ঘটনায় রায়হানের বাবা আবুল কাশেম শুক্রবার বিকালে ইমাম সিকদার, মসিউর, ইমরান, বিপ্লব শীলের নাম উল্লেখ করে আরও ৪-৫ জন অজ্ঞাত দিয়ে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপর ২ দিন পার হলেও অপহৃত কিশোর রায়হান ও আসামি কাউকেই আটক করতে পারেনি মহিপুর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক কারবারী। মাদক কারবারের দায়ে একাধিকবার তারা পুলিশের হাতে আটক হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের এ বিষয়ে বলেন, মারধরের বিষয়টি তিনি মোবাইলে দেখেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ছেলেটি বর্তমানে তার শশুরবাড়িতে রয়েছে। এ বিষয়ে পুলিশের কাছে তথ্য প্রমাণ আছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা